খবর নারায়ণগঞ্জ.কম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল সুজন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। কোরবানির এই মহিমান্বিত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ছড়িয়ে পড়ুক এটাই আমার প্রত্যাশা। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখেও হাসি ফোটে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের ঈদ।
তারিকুল সুজন নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন,
“ঈদ হোক সম্প্রীতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।