তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দিগু বাবুর বাজারে মোবাইল কোর্ট ২টি মামলায় ও ৬ হাজার টাকা জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি:

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার ২২ মার্চ ২০২৩ নারায়ণগঞ্জের চাষাড়াস্থ দিগু বাবুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নুশরাত আরা খানমের নেতৃত্বে এবং কৃষি বিপণন কর্মকর্তা রোকেয়া আক্তার ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বিভিন্ন পণ্যের মূল্য তালিকা যথাযথ না থাকায় এবং কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় দুইটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়, ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনাকালে বাজার মালিক সমিতির সভাপতিকে পাওয়া যায়নি এবং তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Related Articles

Back to top button