তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

মানুষের কল্যানে কাজ করাই জামায়াতের মূল লক্ষ্য – মাওলানা আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: ১১ আগষ্ট সোমবার সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ, শিমরাইল নয়াআটি এলাকায় অবস্থিত মুঈদ ফাউন্ডেশন-এর ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ- ০৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।
ফাউন্ডেশনের শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও অগ্রগতির জন্য দোয়া করেন। তিনি এ সময় বলেন “মানবকল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য„। ভবিষ্যতে মুঈদ ফাউন্ডেশন এই অঞ্চলে শিক্ষা, সেবা ও উন্নয়নের ক্ষেত্রে একটি অনুকরণীয় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মোঃ কামাল হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফাউন্ডেশনের অন্যান্য পরিচালক, কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button