তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ডেংগু মশক নিধনে কোর্ট প্রাঙ্গনে জামায়াতের মশা নিধক স্প্রে

খবর নারায়ণগঞ্জ.কম: ১৬ নভেম্বর রবিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আইনজীবী থানার পক্ষ থেকে নতুন কোর্ট ও এর সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। সাথে সাথে

জনসাধারণ কে বাসা, অফিস ও চেম্বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার অনুরোধ করা হয়।

আইনজীবী থানা সভাপতি এডভোকেট জাহাংগীর দেওয়ানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী, জামায়াত নেতা এডভোকেট হাফিজ মোল্লা, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি এডভোকেট মাইন উদ্দিন মিয়া, মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, আইনজীবী থানা সেক্রেটারি এডভোকেট নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ বার এর নির্বাচিত কার্যকরী সদস্য আফরোজা জাহান, এডভোকেট আক্তার হোসাইন, তাওফিকুল ইসলাম দিপু, এডভোকেট গোলাম মুর্তজা, এডভোকেট নুরে আলম সাইফুল,এডভোকেট গোলাম মোস্তফা প্রমুখ।

Related Articles

Back to top button