মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা – এমপি আজাদ

খবর নারায়ণগঞ্জ.কম :
বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব – ১৭) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমী এ টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ফতেহ মোঃ রেজা রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম আজাদ ও প্রধান বক্তা ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়রাম্যান রাকিবুল ইসলাম রাকিব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি মনোযোগ দিয়েছেন। কারন খেলাধুলা সামগ্রিকভাবে মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। আজ এখানে যে খেলাধুলার আয়োজন করা হয়েছে এটা প্রশংসার দাবীদার। কারন মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন আর বিপথে যাওয়ার সুযোগ থাকেনা। তাই আপনারা প্রতিবছর খেলাধুলার আয়োজন করবেন। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এর পূর্বে প্রধান অতিথি সাংসদ নজরুল ইসলাম আজাদ আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরিফ মায়া, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মোয়াজ্জেম হোসেন মন্টি প্রমুখ।
