রথযাত্রা উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে চাষাড়াস্থ গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পূজা উদযাপন পরিষদ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। জগন্নাথদেবের রথযাত্রা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। কোন গুজবে আপনারা কান দিবেনা। হিন্দু ধর্মের যারা আছে, তারা আওয়ামিলীগ করুক বিএনপি করুক যে দলেই করুক তারা সাবার। যেকোন প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি আমৃত্যু আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।
মহানগর পূজা উদযাপন পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক সুশিল কুমার সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, সাংবাদিক উত্তম কুমার সাহা, বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

