

খবর নারায়ণগঞ্জ.কম : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মহানগর যুবদল নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে যোগদান করেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি সিদ্ধিরগঞ্জ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর খানপুরে এসে মহানগর যুবদলের মিছিলে যোগদান করেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দেয়‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
একই সঙ্গে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :