মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল নিয়ে যোগদান


Jahid প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন / ০
মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম:
দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭নভেম্বর)) বাদ আসর মিশনপাড়া থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব আহমেদ রেদওয়ান পাপ্পু, যুগ্ম আহ্বায়ক এম.পি.আর কর্নেল, যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন বাবুসহ থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রতিবাদ মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।