

খবর নারায়ণগঞ্জ.কম: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে কিল্লারপুল এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি কিল্লারপুল থেকে শুরু হাজীগঞ্জ গুদারাঘাট হয়ে এম সার্কেস, এসিআই, পানির কল, হাজীগঞ্জ মাজার, নতুন রাস্তা, হাজীগঞ্জ বাজার, তল্লা হয়ে সর্দারপাড়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দেয়‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’**সহ বিভিন্ন স্লোগান দেন।
একই সঙ্গে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময়ে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :