তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে “নবীন হাফেজ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” 

প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে আজ ২২ মে ২০২৬ ইং রোজ শুক্রবার বাদ “নবীন হাফেজ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য জননেতা মুহাম্মাদ আলী। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুঃ খালেদ সাইফুল্লাহ সানভীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা. আবরারুল করীম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কুরআনের হাফেজরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। ইসলামি শিক্ষা ও নৈতিক আদর্শের মাধ্যমে একটি আদর্শ সমাজ ও ইনসাফভিত্তিক ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব। তারা নবীন হাফেজদের উদ্দেশ্যে বলেন, কুরআনের আলো নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি সমাজে ছড়িয়ে দিতে হবে। দ্বীনের খেদমত, নৈতিকতা ও তাকওয়ার মাধ্যমে আগামীর নেতৃত্ব গড়ে তুলতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দায়িত্বশীল ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নবীন হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button