তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির ওপর মানুষের আস্থা রয়েছে বিএনপি যা বলে তা করে – রাজীব

খবর নারায়ণগঞ্জ.কম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবতায়নে লক্ষ্যে  লিফলেট বিতরন ও‎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধরনের শীষের প্রচারনা কালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল  মানুষের আস্থা ও বিশ্বাসের দল। আমরা আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন সেগুলো আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের জন্য কী করতে চায় তা আমরা এ ৩১ দফার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছি।

বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গোগনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরসৈয়দপুরের বিভিন্ন পাড়া, মহল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির ওপর মানুষের আস্থা রয়েছে। বিএনপি যা বলে তা করে। এর প্রমাণ বিএনপি বহুবার দিয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সেসময় প্রতিটি এলাকায় সন্ত্রাসের বিস্তার ঘটেছিল। বিএনপি বলেছিল রাষ্ট্র ক্ষমতায় এলে সবার আগে সন্ত্রাস দমন করা হবে। বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে ক্লীন হার্ট অপারেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে সন্ত্রাস মাত্র তিন মাসে পঞ্চাশ শতাংশ নির্মূল করে ফেলেছিল। বিএনপি যেটা বলেছে সেটা করেছে।
ক্লিন হার্টের সময় আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নিজের দল। কারণ নিজের দলকে শাসন না করলে আপনি অন্যদের কীভাবে শাসন করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কমিটমেন্ট অনুযায়ী বাংলাদেশের মানুষকে দেওয়া কথা রক্ষা করেছেন। তিনি র‍্যাব তৈরি করে সন্ত্রাস দমনে উদ্যোগ নিয়েছেন।
যুবদল নেতা রুপম সরকার নেতৃত্বে লিফলেট ও গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার,সদস্য শোভন, গোগনগর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জুলহাস মেম্বার, চান বাদশাহ, সিমান্ত সোহেল, ফারুক নূর, আহম্মদ আলী, সুমন, কাশেম মাষ্টার, আরমান কেমা,সোহেল ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, যুবদল নেতা নাজমুল হাসান, জাহিদুল হাসান, আরিফ হোসেনসহ জেলা বিএনপি এবং গোগনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button