তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি :
‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত বন্দর_থানা_পশ্চিম এর নবগঠিত ২০২৬ সেশনের কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (১৩ জুন) আই সি এ বি কার্যালয় বন্দর শাহী মসজিদে বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা। তিনি বলেন, “ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ২০২৬ সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সেশনে কর্মীদের মানোন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতারও পরিচয় দিতে হবে।”
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি ইসমাঈল হোসেন রাকিব। এ সময় ইসমাঈল হোসেন রাকিব বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে থেকে একজন ছাত্র আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।”
‎বক্তব্য পর্ব শেষে বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
‎সভাপতি: মুহাম্মাদ জিহাদ হাসান
‎সহ-সভাপতি: মুহাম্মাদ হাসিবুল হাসান
‎সাধারণ সম্পাদক: মুহাম্মাদ নাজমুল ইসলাম
‎সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ রাহাত হাসান
‎প্রশিক্ষণ সম্পাদক: মুহা. ইউসুফ আহমদ
‎দাওয়াহ সম্পাদক: মুহা. নাঈম ইসলাম
‎তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: মুহা. তায়েফ হাসান
‎প্রকাশনা ও দফ্তর সম্পাদক: মুহা. ইবরাহীম রাফসান
‎অর্থ ও কল্যাণ সম্পাদক: ঈসমাইল আব্দুল্লাহ সোয়াদ
‎কওমী মাদরাসা সম্পাদক: মুহাম্মাদ যুবায়ের হাসান
‎আলিয়া মাদরাসা সম্পাদক: মুহাম্মাদ আব্দুল্লাহ
‎কলেজ সম্পাদক: মুহাম্মাদ সাব্বির হোসাইন
‎স্কুল সম্পাদক: মুহা. রাকিব গাজী
‎সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মুহাম্মাদ রেজাউল
‎কার্যনির্বাহী সদস্য: নাইমুল ইসলাম জিদনী
‎অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Related Articles

Back to top button