তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

তারেক রহমান বলেছেন মিছিলের শেষ প্রান্তে যিনি থাকবেন তিনিও মূল্যায়িত হবেন – বাপ্পী

খবর নারায়ণগঞ্জ.কম : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মহানগর যুবদলের একাংশের উদ্যোগে নগরীর নিতাইগঞ্জ থেকে এ মিছিলটি বের করা হয়।
এসময় সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমল থেকে তাঁরা যুবদলের নেতৃত্ব দিয়ে আসছে। তাদের নেতৃত্বেই আমরা রাজপথে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি কথা বলেছেন, মিছিলের শেষ প্রান্তে যিনি থাকবেন তিনিও মূল্যায়িত হবেন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে হবে।
এর পূর্বে একটি আনন্দ মিছিল নিতাইগঞ্জ থেকে বের হয়ে ২নং রেল গেট সংলগ্ন সড়কের সামনে এসে শেষ করে।

Related Articles

Back to top button