তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাব্বির হত্যার বিচার এবং আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

খবর নারায়ণগঞ্জ.কম:
ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলায় নিহত সাব্বির হত্যার বিচার এবং আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার (২৯ মার্চ) দুপুরে নারায়নগঞ্জ কোর্টে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে পূর্ব লামাপাড়া, নয়ামাটি ও কুতুবপুর এলাকার সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ মার্চ ২০২৬ তারিখে মাদক ব্যবসায়ী সোহাগ ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে মৃত ইসরাফিলের বড় ছেলে সাব্বিরের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।

​বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্তদের নাম উল্লেখ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

​মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “খুনিদের ফাঁসি চাই, সাব্বির হত্যার বিচার চাই”। বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে তরুণ সমাজকে ধ্বংস করছে এবং তাদের প্রতিবাদ করায় সাব্বিরকে প্রাণ দিতে হয়েছে।

​এলাকাবাসীরা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে যদি খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিত করা না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন। তারা প্রশাসনের কাছে মাদক মুক্ত সমাজ এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য জোর দাবি জানান।

Related Articles

Back to top button