রাজনীতি একটি চলমান বিষয়, এখানে হতাশ হওয়ার কিছু নেই – জোসেফ

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মহানগর যুবদলের একাংশের উদ্যোগে নগরীর নিতাইগঞ্জ থেকে এ মিছিলটি বের করা হয়।
এসময় মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ বিশিষ্ট কমিটি ঘোষনা করায় দেশবন্ধু তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। তিনি ত্যাগীদের মূল্যায়ন করেছেন। রাজনীতি একটি চলমান বিষয়, এখানে হতাশ হওয়ার কিছু নেই। রাজনীতির মাঠে সক্রিয় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। যদি আমাদেরকে দ্বায়িত্ব দেয়া হয় তাহলে সকল সময়ের চাইতে একটি শক্তিশালী অবকাঠামোতে যুবদলকে দাঁড় করাবো।
আনন্দ মিছিলে মহানগর যুবদল নেতা এম.এম সাগর, সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি, যুবদল নেতা জসিম সহ সহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে একটি আনন্দ মিছিল নিতাইগঞ্জ থেকে বের হয়ে ২নং রেল গেট সংলগ্ন সড়কের সামনে এসে শেষ করে।

