তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আদালতের কাঁধে বন্দুক রেখে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা পরোয়ানা জারি করেছে – এড. সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর মিশন পাড়াস্থ হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। বর্তমান সরকার তাদের পতন বুঝতে পেরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছে। এ স্বৈরাচারী সরকার তাদের পতনের ভয়ে আদালতের কাঁধে বন্দুক রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা পরোয়ানা জারি করেছে।
তিনি আরও বলেন, আজকে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, ভোটের অধিকার নেই। মানুষের অধিকার রক্ষায় আন্দোলন সংগ্রামের কোন বিকল্প নেই। যে সরকার মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবে তেমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখবেন, সরকার যদি গুলি করে হত্যা করতে চায় তাহলে আমাদেরকে আগে গুলি করে হত্যা করতে হবে। তাই সরকার পতনের জন্য যেসকল কর্মসূচী আসবে সেসকল কর্মসূচীতে আপনারা অংশগ্রহণ করবেন। এ সভা থেকে তিনি তারেক রহমান ও ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে জারিকৃত মিথ্যা পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে মহানগর আওয়ামী লীগের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক এম.এইচ মামুন, মাসুদুর রহমান, সদস্য ডাঃ মুজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর যুব দলের আহ্বায়ক মন্তাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব নাজমুল আলম সজল, মঈনুল হক বাবু, রকিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button