তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি’র উদ্যোগে অপসারণ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ টু ঢাকা বিশ্বরোড এর সস্তাপুর স্টেডিয়াম হইতে জালকুড়ি পর্যন্ত সড়কের পাশে জমে থকা আর্বজনা ও ময়লায় স্তুুপ জমে থাকা ময়লার ভাগার এর দুর্গন্ধে যাতায়াতরত লাখো মানুষের দুর্ভোগের শিকার হতে হয়। জন দুর্ভোগের সেই আর্বজনা ও ময়লার ভাগার জেলা প্রশাসকের নজরে আসার সাথে সাথেই দ্রুত অপসারণে পদক্ষেপ গ্রহণ করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এর দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস,এম,ফায়েজ উদ্দীন এর নেতৃত্বে কুতুবপুর ইউনিয়ন পরিষদ এর ব্যবস্থাপনায় ময়লা অপসারণ করা হয়।

৩১ মার্চ মঙ্গলবার এই কর্মসূচি গ্রহন করা হয়।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে দীর্ঘ সময় ধরে ময়লার স্তুপে পরিণত ছিল। বিশেষ করে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এবং এর পরবর্তী অংশটুকু ডাস্টবিনে পরিণত হয়েছিল। রাস্তার পাশে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনার পচা দু’র্গন্ধে এই পথে চলাচল করা দুঃস্ব’প্নের মতো অনেক কষ্টদায়ক ছিল ।আশপাশের পরিবেশ এতটাই বেগতিক যে, সাধারণ মানুষ তো দূরে থাক, পশুপাখিও বোধহয় এই উৎকট গ’ন্ধ স’হ্য করা কষ্টকর ছিল।

জনসাধারণের এই দুর্ভোগের কথা চিন্তা করে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের দিকনির্দেশনায় যে উদ্যোগটি গ্রহন করা হয়েছে এর জন্য পথচারী ও নারায়ণগঞ্জের নাগরিক সমাজ জেলা প্রশাসককে সাধুবাদ জানান সেই সাথে অনুরোধ রাখেন পরবর্তীতে এই সকল স্থানে যেনো কেউ ভবিষ্যতে ময়লা আবর্জনা না ফেলেন সেই বিষয়ে কঠোর নির্দেশনা সহ কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

Related Articles

Back to top button