তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা কুট্টি খান (৩০) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ হোসেনকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।
গত রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। কুট্টি খান সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির অন্যতম সহযোগী আর সোহাগ হোসেন নাসিক ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, কুট্টি খান ও সোহাগ হোসেনকে জুলাই-আগস্টে ছাত্র-জনতা হত্যা চেষ্টার মামলায় সোমাবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।