তাজা খবরথানার সংবাদমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দেশব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাদ আসর চিটাগাংরোড চত্বরে থানা সভাপতি বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানায় সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি সুলতান মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরশাসনের অবসান ঘটিয়ে এখন সময় এসেছে আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার। স্বাধীনতার সুফল ভোগ করতে এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে খোদাভীরু রাষ্ট্রনায়ক ব্যতিত সম্ভব নয়। তাই আসুন ইসলামী আন্দোলনের সদস্য হয়ে ন্যায়ের পক্ষে সমবেত হই। ঐক্যবদ্ধ হই ইসলাম, দেশ ও মানবতা রক্ষার আন্দোলনে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মোঃ ইসমাইল ও মোঃ সোহেল প্রধান, সহ সাধারণ সম্পাদক আবু হানিফা, অর্থ সম্পাদক মোঃ জোবায়ের, রেদওয়ান প্রমুখ নেতৃবৃন্দ।
সুলতান মাহমুদ আরো বলেন, রাজধানীর তীব্র যানজট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে। এই জানজটের রহস্য উদঘাটন করে দ্রুতই সমাধান না করতে পারলে সরকারের আন্তরিকতা নিয়ে জনমনে অনাস্থার সৃষ্টি হবে। অসহনীয় এই যানজটের পেছনে পতিত ফ্যাসিবাদি শক্তির ইন্ধন থাকতে পারে, ট্রাফিক পুলিশের গাফলতি এবং এনালগ সিস্টেমে ট্রাফিক কন্ট্রোলেরও দায় রয়েছে। সরকারকে দ্রুতই এর কারণ খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।

Related Articles

Back to top button