তাজা খবরনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান চালক‌-শ্র‌মিক‌দের প‌রিচয়পত্র ইস্যু ও নবায়‌নে চেকপোষ্ট

প্রতিবছ‌রের ন্যায় এবারও ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান চালক‌দের সদস্য প‌রিচয় পত্র নতুন ইস্যু ও নবায়‌নের জন্য চেকপোষ্ট প‌রিচালনা ক‌রে‌ছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান ইউ‌নিয়ন (‌রে‌জি নং: ঢাকা-২৫৯৮)।
বৃহস্প‌তিবার শহ‌রের মন্ডলপাড়া এলাকায় এ চেক‌পো‌ষ্ট প‌রিচালনা করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান ইউ‌নিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হো‌সেন আনু ব‌লেন, আজ পো‌ষ্টের মাধ্য‌মে বি‌ভিন্ন ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান চালক‌দের সদস্য প‌রিচয় পত্র নতুন ইস্যুও নবায়ন করা হচ্ছে। এই প‌রিচয় পত্র থাকল‌ে বি‌ভিন্ন দূর্ঘটনয়ে ক্ষ‌তিগ্রস্থ হওয়া চালক শ্র‌মিক‌ ও তা‌দের প‌রিবার‌কে এ সংগঠনের পক্ষ থে‌কে আ‌র্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সড়কের যে কোন ঝামেলায় সংগঠন পা‌শে থা‌কে। তাই তা‌দের স্বা‌র্থেই এ পরিচয়পত্র নবায়ন করা হচ্ছে। এ চেকপোষ্ট আমরা প্রতিবছরই ক‌রে থা‌কি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান ইউ‌নিয়নের ভারপ্রাপ্ত সভাপ‌তি খোর‌শেদ আলম সাব, সহ সম্পাদক ফি‌রোজ আলম বকুল, কোষাধক্ষ্য সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক এনা‌য়েত হো‌সেন, কার্যকরী সদস্য মোক্তার হো‌সেন, আওলাদ খন্দকার প্রমূখ।

Related Articles

Back to top button