তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারী ও কন্যা শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে প্যানেল আইনজীবীদের সাথে মতবিনিময় সভা 

খবর নারায়ণগঞ্জ.কম : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে নারী ও কন্যা শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ২৪ মে দুপুরে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ।
পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট জেসমিন আজিজা, আইনজীবীদের মধ্যে মতবিনিময়ে অংশ নেন এডভোকেট প্রদীপ ঘোষ বাবু, অ্যাডভোকেট মৃণাল কান্তি দত্ত বাপ্পি, অ্যাডভোকেট জিয়া হায়দার, অ্যাডভোকেট শাওন খানম, কাজী আবুল কালাম, অ্যাডভোকেট মুকুল ঘোষ, ব্যারিস্টার তানভীর হায়দার, অ্যাডভোকেট এস এম ফয়সাল আহমেদ প্রমুখ। এ সময় কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, জেলা সাধারণ সম্পাদক রহিমা খাতুনসহ জেলা সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- মহিলা পরিষদ দীর্ঘ দিন ধরে নারী শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণসহ সকল নির্যাতন প্রতিরোধে কাজ করে চলেছে। স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত, প্রশাসন, সংবাদ মাধ্যম, পাড়া-মহল্লায় সচেতনতা বৃদ্ধিমূলক নানা কর্মসূচি পালন করছে। নির্যাতিত নারী-শিশুকে সব ধরনের সহযোগিতা করা হয়। আইনগত পরামর্শ ও সালিশ বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। ক্ষেত্রবিশেষে আইনী সহায়তা, চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। মামলার বিষয়ে প্যানেল আইনজীবীদের সহায়তা নেয়া হয়। তাঁরা অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা করে থাকেন। বর্তমান সময়ে নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মহিলা পরিষদের সাথে আইনজীবীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রামিসার ঘটনায় শুধু রামিসার নয়, বাংলাদেশের মাথা কাটা গেছে!  তাঁরা নারী ও কন্যা শিশু, এমনকি ছেলে শিশু নির্যাতনের যে কোন ঘটনা প্রতিরোধে মামলা পরিচালনাসহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই নরপশুদের প্রতিহত করতে হবে ও বিচারের আওতায় আনতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসব অনাচার দুর করতে হবে।

Related Articles

Back to top button