তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে মুসল্লীদের উপচে পড়া ভিড়

খবর নারায়ণগঞ্জ.কম: পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিতে শুক্রবার বিভিন্ন মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে। আজানের পর পরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ডিআইটি মসজিদ সহ নারায়ণগঞ্জের সব মসজিদগুলো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি মসজিদের ভিতরে তিল ধারণের ঠাঁই নেই। অনেকেই মসজিদের সামনের রাস্তায় দাঁড়িয়ে নামাজে অংশ নেন।
রমজানের প্রথম জুমায় প্রতিটি মসজিদেই এ মাসের গুরুত্ব ও ফজিলতের বিষয় আলোচনা করা হয়। ইসলামে মাস হিসেবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিলো। নামাজের পর দোয়ায় মুসলিম উম্মাম শান্তি ও সমৃদ্ধি ঐক্য কামনা করা হয়। এছাড়া সকল মুসল্লির পাপের ক্ষমা চেয়ে আল্লার দরবারে দোয়া করা হয়।


