তাজা খবরধর্ম ও শিক্ষামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

একজনের ধর্ম আর একজনের উৎসব হতে পারেনা – সৈয়দ বাহাদুর শাহ

খবর নারায়ণগঞ্জ.কম :
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হলো পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী।
রবিবার (৯ অক্টোবর) সকালে নগরীর মন্ডলপাড়া থেকে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীর জুলুস বের হয়। জুলুসে নেতৃত্ব দেন, সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।
জুলুস শেষে বক্তব্যে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব তার তার। অথচ এক শ্রেনীর মানুষ নিজেদের স্বার্থের জন্য বলছে, ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা কুফরি। কারন একজনের ধর্ম আর একজনের উৎসব হতে পারেনা। হযরত মোহাম্মদ (সাঃ) কে সারা জাহানের রহমত স্বরুপ পাঠানো হয়েছে। উৎসব যদি সবার হত তাহলে আজকের দিনে বিধর্মিরাও স্লোগান দিত এবং অংশগ্রহণ করতো। নবীর প্রেমই হলো ঈমান। নবী বলেন, যার ভিতরে আমার প্রতি ভালোবাসা নেই তার ভিতরে ঈমানও নেই।
তিনি আরো বলেন, আজকে ঈদ-এ-মিলাদুন্নবী নিয়ে বিভিন্ন কথা বলা হয়। আরে বিধর্মীরা এর বিরোধীতা কি করবে, আমাদের মাঝে এক শ্রেনীর দাঁড়ি, জুব্বা, টুপি পড়া মানুষ রয়েছে যারা এর বিরোধিতা করে। এরাই হলো, ওহাবী, সালাফি, জামাআতী মৌলভী। যারা বলে দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নেই। তাদেরকে বলবো, যার জন্ম না হলে দুই ঈদ হতোনা তাকে কেন্দ্র করে ঈদ-এ-মিলাদুন্নবী পালনে বাঁধা কোথায়। পরিশেষে বলতে চাই, নবী বলেছেন দেশ প্রেম ঈমানের অঙ্গ। দেশের উন্নয়নের স্বার্থে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। মুসলমানদের বিরুদ্ধে ইহুদীবাদ এবং পশ্চিমা বিশ্বসহ সমস্ত ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া জরুরী। বর্তমানে এই অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে সর্বস্তরে রাসূল পাক (সাঃ) এর আদর্শ অনুসরণ ও অনুকরণ করাই হচ্ছে একমাত্র শান্তি ও মুক্তির পথ।
বক্তব্য শেষে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।
হাজ্বী মোঃ নুর ইসলামের সভাপতিত্বে ও জুলুস কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সৈয়দ মাহমুদ শাহ আল-আবেদী, সাবেক সভাপতি মোঃ সানোয়ার হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, বাংলাদেশ হিজবুর রসুল জেলা কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ডাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ আমানতউল্লাহ আরমান খন্দকার, ইসলামিক ফ্রন্ট জেলার সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কাওছার, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান লিংকন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুদ্দিন, ইসলামী ছাত্রসেনা জেলার সভাপতি রাহাত হাসান রাব্বী, রিদুওয়ানুল ইসলাম নিবিড়, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, মহানগরের সভাপতি গোলাম মোস্তফা নীরব, সাধারণ সম্পাদক মোঃ সানি দেওয়ান সহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম ওলামাগণ এবং মুসলিম সম্প্রদায়ের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button