বাবুরাইলের ঘটনার সঠিক তদন্ত ও কেহ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি – আবদুল জব্বার

প্রেস বিজ্ঞপ্তি: গতকাল ১৫ তারিখ সোমবার নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানের পর নিজের আত্মহত্যা এমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ঘটনা তদন্ত করে এর সাথে অন্য কারো কোন প্রকার যোগসাজশ বা জড়িত থাকলে তা চিন্হিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।
এক বিবৃতিতে আবদুল জব্বার জানান পত্র- পত্রিকা থেকে জানতে পারলাম “রমজান সমিতি নামে„ একটি সমিতির ম্যানেজার ছিলেন পরিবারের অভিভাবক। অনেকে মনে করেন প্রতিষ্ঠান কেন্দ্রীক কোন বিষয় এর সাথে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
আমরা বলবো যে কারনেই হোক সঠিক তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে। তিনি আরো বলেন দেশে ইসলামী আইন চালু থাকলে ইসলামি অর্থনীতি চালু হবে আর তখন সুদ এর বর্তমান সামাজিক ভয়াবহতা থেকে দেশের মানুষ মুক্তি পাবে।
আমরা বলবো এই নির্মম হত্যার পিছনে যদি কেহ জড়িত থাকে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করতে হবে।
