জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে মহানগর বিএনপির শোক র্যালী

খবর নারায়ণগঞ্জ.কম :
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে শোক র্যালীটি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোক র্যালি পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সঞ্চালনা করেন সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
সভাপতি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আন্দোলনে সর্বশেষ জুলাই বিপ্লবে যে সকল ভাই, ছাত্র-জনতা নিহত হয়েছে সকলের প্রতি সমবেদনা ও তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আমরা একটি জিনিস লক্ষ্য করছি যারা জুলাই বিপ্লব করেছি তাদের মধ্যে বিভক্তি পরিলক্ষিত হচ্ছে। যারা সুযোগ দিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, সেটার প্রমান হলো গোপালগঞ্জ। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে ফ্যাসিস্টদের বাংলার মাটিতে পূর্ণবাসিত হতে দিবোনা।
সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহানগর বিএনপির বিরুদ্ধে যেসকল ষড়যন্ত্র চলছে সেটা মোকাবেলা করার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। কারন আমাদের আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয় নি।
বক্তব্য শেষে শোক র্যালীটি হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের হয়ে ফলপট্টি মোড় সংলগ্ন দ্বিগু বাবুর বাজারের সামনে গিয়ে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য এড. রফিক আহমেদ, ডাঃ মুজিবুর রহমান, আলিরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ।


