তাজা খবররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ইসলামী আন্দোলন ৭নং ওয়ার্ড পুনঃ গঠন ও শপথ বাক্য পাঠ করান মুফতি মাসুম বিল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি :
মঙ্গলবার বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ৭ নং ওয়ার্ড শাখার কমিটি পুনঃ গঠন ও শপথ বাক্য পাঠ করান নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর প্রশিক্ষণ সম্পাদক মুহা. মেহেদী হাসান, ডা. মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষেণের সভাপতি মো. সোহেল প্রধান, হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা মোবারক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান হয়ে গেলো কিন্তু দেশের রাজনৈতিক পরিবেশ ও চরিত্রে সেই অর্থে কোন পরিবর্তন হয় নাই। ক্ষমতার জন্য উদগ্র ব্যাকুলতা, প্রতিহিংসা, হানাহানি ও কূটকৌশল এখনো চলমান। এই পরিস্থিতে নির্বাচনের চেয়ে ব্যক্তি,দল ও রাষ্ট্রে সংস্কারই প্রধান মূখ্য হওয়া উচিৎ।
তিনি আরো বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা আমাদের বোধ-বিশ্বাস ও ইতিহাস-ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। তাই এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করতেই হবে। একই সাথে কমিশনকে বাতিল করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। যারা চাঁদাবাজী ও সিন্ডিকেট করে মূল্যস্ফীতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
বিশেষ বক্তা মেহেদী হাসান বলেন, স্বৈরতন্ত্র পতনে যে ব্যক্তি জীবন দিলো তার কবর জিয়ারত করে ফেরার পথে তার মেয়েকে ধর্ষন করা হলো। সেই মেয়ে পরে আত্মহত্যাও করলো। এরচেয়ে কষ্টদায়ক ঘটনা আর কি হতে পারে? নিপিড়িত মেয়েটাকে কেন রাষ্ট্র রক্ষা করতে পারলো না সেই জবাব সংশ্লিষ্টদের দিতে হবে। একই সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সারা দেশে নিহত ও আহতদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই পতিত স্বৈরাচারের বিচার করতে হবে।
নতুন কমিটিতে সভাপতি- মাওলানা নাঈম মাহমুদ, সিনি. সহ-সভাপতি মাওলানা ফয়সাল আহমেদ, সহ-সভাপতি মোহাম্মদ সোহেল শেখ, সেক্রেটারি মোঃ সাব্বির হোসেন, জয়েন সেক্রেটারি কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলের রাব্বির নাম ঘোষণা করা হয়।