বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক আহমেদের মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরীতে বর্ণার্ঢ্য র্যালী করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এ র্যালীতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক আহমেদ এর নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেন।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি মিছিল র্যালীতে যোগদান করেন।
র্যালীটি হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ ফতেহ রেজা রিপন, মনির খান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব বাবু, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

