তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কাশিপুর ইউনিয়নের ফারাজীকান্দা এলাকায় জিয়াঊর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকীতে মিলাদ ও দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম: উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ফরাজীকান্দা এলাকায় বিএনপি ও এলাকাবাসির আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াঊর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ঊপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে কাশিপুর ইউনিয়নের ফারাজীকান্দা এলাকায় অনুষ্ঠিত হয় এ মিলাদ ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, ফারাজীকান্দা (কাশিপুর) বিএনপি ও এলাকাবাসির ওমর ফারুক শোভন,আনোয়ার, শরীফ, সাদ্দাম, শামীম, কামাল, আবির, নান্নু মুন্সী সহ প্রমূখ।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন ও পরিবেশন করা হয়।

Related Articles

Back to top button