তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিতর্ক উৎসব উপলক্ষ্যে সদর উপজেলায় সংবাদ সম্মেলন

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফয়েজ উদ্দিন বলেন, আগামী ১৫ জুন নারায়ণগঞ্জের মেধাবী ও যুক্তিবাদী শিক্ষার্থীদের নিয়ে সদর উপজেলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লাইমেট রেসিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ এর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় প্রায় ৬৪ টিরও বেশী শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ৬০০ এর বেশী শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষকের সমন্বয়ে আয়োজিত এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশ, দলগত কাজে অংশীদ্বারিত্ব, যুক্তির আলোয় আলোকিত প্রজন্ম বিনির্মানে অগ্রনী ভূমিকা পালন করবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ জুন উপজেলা মিলনায়তনে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। প্রাথমিক পর্যায় থেকে ৩২টি ও মাধ্যমিক থেকে ২৮টি দলের মধ্য থেকে নকআউটের মাধ্যমে সেরা দুটি দল নিয়ে আগামী ২২ জুন শিল্পকলা একাডেমিকে গ্রান্ড ফাইনালের পর্দা নামবে।
ইউএনও ফয়েজ উদ্দিন আরও বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শুধুমাত্র শিল্প নগরী নয়, শিক্ষা, মেধা ও বুদ্ধি ভিত্তিক কার্যক্রমেও অগ্রগামী। এ বিতর্ক উৎসব শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করে জাতীয় বিতর্ক অঙ্গনের সাথে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের টেলিভিশন বিতর্ক ও বেতার বিতর্কের পথ সুগম হবে। বিতর্ক উৎসবকে সাফল্যমন্ডিত করতে জাতীয় গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

Related Articles

Back to top button