তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাসম্পাদকের পছন্দ

ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জের সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ মোস্তাকিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল  ডিগ্রির চর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোস্তাকিম স্থানীয় এক মাদরাসার শিক্ষার্থী ছিল।
মোস্তাকিমের মা সোনিয়া আক্তার বলেন, সকালে মাদরাসায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের ডিগ্রির চর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইজিবাইক আমার সন্তানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Related Articles

Back to top button