তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

কাদিয়ানীদের সালানা জলাস বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মহসড়কে বিক্ষোভ সমাবেশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিশ্ব মুসলমানদের দুশমন কাদিয়ানীদের সালানা জলাস বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশের উদ্যোগে এসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশের আমির আতিকুর রহমান নান্নু মুন্সির নেতৃত্বে সমাবেশে পঞ্চগড় জেলায় কাদিয়ানীদের আয়োজিত সালানা জলাস বন্ধ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা। পাশাপাশি সরকারিভাবে কাদিয়ানীদের কাফের ঘোষনা করার দাবি জানান। তাদের কাফের ও জলাস বন্ধ না করলে সংগঠনটির উদ্যোগে লংমার্চসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।
সমবেশে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির মুফতি মুসফিকুর রহমান জামাল, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহদী হাসান। এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা ও ডেমরা থানা এলাকার নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লীগণ ।

Related Articles

Back to top button