তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিসম্পাদকের পছন্দ
সেলিম ওসমানের উঠান বৈঠকে রফিক মেম্বারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় গোগনগর ইউনিয়নের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী।
এসময় গোগনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার শেখ মোঃ রফিকের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে।
এসময় রফিক মেম্বার জানান, দেশের প্রতিটি নাগরিক সুখে শান্তিতে থাকতে চায়, দেশের উন্নয়ন চায়। আর নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে সাংসদ সেলিম ওসমানের অবদান অনস্বীকার্য। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী সাত জানুয়ারী পূণরায় ভোট দিয়ে সেলিম ওসমানকে নির্বাচিত করতে হবে।


