তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া মাহফিল

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপকার তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পর স্বদেশ প্রত্যাবর্তন করছেন। মা, মানুষ ও মাতৃভ‚মির টানে জনাব তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে আসবেন। জাতীয় নেতা হিসেবে তারেক রহমান দেশ ও জনগনের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র পুণর্গঠনের যে ঐতিহাসিক দায়িত্ব পেয়েছেন তা যেনো সফলভাবে পালন করতে পারেন সে লক্ষ্যে নারায়নগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান এক দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন।

সোমবার (২২ ডিসেম্বর) নগরীর বরফকল ঘাট সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে মাসুদুজ্জামানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়ার আয়োজনে মাসুদুজ্জামান বলেন, আমরা তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ইনশাল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান হবে। আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ যেনো দেশের জন্য তার সমস্ত ত্যাগ কবুল করেন। আমাদের প্রাণপ্রিয় জাতীয় এই নেতা দীর্ঘ ১৮ বছর মাতৃভ‚মি থেকে বিচ্ছিন্ন রয়েছেন, দুরে ছিলেন। তিনি বিভিন্নভাবে ফ্যসিবাদ দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। তার পরিবার নিপীড়িত হয়েছে, দল ক্ষতিগ্রস্থ হয়েছে। ফ্যাসিবাদিরা যতভাবে পেরেছে জনাব তারেক রহমান ও তার পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। কিন্তু মহান রাব্বুল আলামিনের মেহেরবানি যে ফ্যসিবাদের শত অত্যাচারেও তারেক রহমান মাথা নত করেননি।

অনুষ্ঠান শেষে নেতাকর্মী ও উপস্থিত সকল মানুষ দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য পুরণের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। দেশের প্রাণপ্রিয় জাতীয় নেতা দীর্ঘদিন পরে দেশে ফিরবেন এ লক্ষে দল-মত নির্বিশেষে সবাই যেনো ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে পারে তা প্রার্থনা করেন।

দোয়া মাহফিলের মাধ্যমে আগামী দিনগুলোতে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, যা সমাজে একটি ইতিবাচক ও গঠনমূলক উদাহরণ হিসেবে কাজ করবে। দোয়া মাহফিল শেষে মাসুদুজ্জামানের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, ও আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, শরীফুল ইসলাম শিপলু, সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার সজ প্রমূখ।

Related Articles

Back to top button