তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফিলিস্তিনে বর্বর ইজরায়েলিদের হামলার প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ

খবর নারায়ণগঞ্জ.কম :
ইজরায়েলীদের বর্বর ও নৃশংস হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র্যালী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে হোসিয়ারী সমিতির সামনের সড়কে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
সভাপতি তার বক্তব্যে বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকার মদদে ইহুদি রাষ্ট্র ইজরায়েল ফিলিস্তিনকে যেভাবে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে সেটা স্পষ্টতই মানবাধিকার লঘংনের শামিল। আমরা আশা করবো পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশ প্রতিবাদ জানাবে। বিশ্ব বিবেক কোথায়, আজকে তারা নিরব কেনো। ইহুদিরা যেরকম নৃশংসভাবে ফিলিস্তিনের মানুষদের উপর হামলা করে তাদের বাড়িঘর গুড়িয়ে দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে যদি বিশ্ব নেতারা এর বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয় তাহলে পৃথিবীর শান্তি বিনষ্ট হবে। আর শান্তি বিনষ্ট হলে এর আগুন পৃথিবীর প্রতিটি দেশে ছড়িয় পড়বে। তাই বিশ্ব বিবেকের কাছে আমাদের অনুরোধ, অবিলম্বে ফিলিস্তিনিদের স্বাধিনতা ফিরিয়ে দিতে হবে। ইজরায়েলকে বয়কট করতে হবে, তাদের সকল পণ্য বয়কট করতে হবে। যদি কোন মুসলমান বা কোন মানুষের উপর অত্যাচার করা হয় তাহলে স্বশরীরে ঝাঁপিয়ে পড়ুন, নইলো নিন্দা জানান আর না পারলে ঘৃণা প্রকাশ করুন। আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচী পালন করবো। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কোনপ্রকার হামলা হবেনা। শান্তিপূর্ণ ভাবেই আমরা এ কর্মসূচী পালন করবো।
এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ইহুদি ইজরায়েলিরা বর্বরতার সিমা ছাড়িয়ে গেছে। তারা হাজার হাজার মানুষকে বোমা মেরে হত্যা করছে, তাদের বাড়িঘর গুড়িয়ে দেয়া হয়েছে। অথচ বিশ্ব নেতারা নির্বাক, তারা ইজরায়েলিদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেনা। আজকে জাতিসংঘ চুপ করে আছে। ফিলিস্তিনের উপর যে অমানবিক হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক এড. আনোয়ার প্রধান, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ সিব্বিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button