তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চাঁদা না দেয়ায় দুই নারী সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় সংবাদ সম্মেলন 

খবর নারায়ণগঞ্জ.কম: সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় সাংবাদিক তামান্না দেওয়ান (দোলা) সহ দুই নারী সাংবাদিককে আহত করার প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হযেছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগি দুই নারী সাংবাদিক জানান, নারায়ণগঞ্জের সাবেক বিএনপি নেতা ডেভিটের ভাগ্নে চাঁদাবাজ রানার নেতৃত্বে মাহমুদ, নাসিম, সজল, ভাঙ্গারী কাসেম, রুহুল আমিন, বাবু মাদবর, বাচ্চু, সুমন সহ আরো কয়েকজন সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।
তারা বেশ কয়েকদিন যাবত বৈধভাবে নারায়ণগঞ্জ টু জামালপুরের সিফাত বাস কাউন্টারের ব্যবসা করে আসছিল। তারা কাউন্টার মালিক। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রানা ও তার সহযোগিরা সেই ব্যবসার ৫০%টাকা চাঁদা দাবি করে ও চাঁদা না পেলে প্রাননাশের হুমকি দেয় বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী দোলা।

তারা অভিযোগ করে আরো বলেন, থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেছে ওসি মামলা নিতে নারাজ থাকায় তারা পুলিশ সুপারের শরনাপন্য হলে পুলিশ সুপারের নির্দেশে মামলা নিলেও প্রধান আসামির নাম (রানা) বাদ দিয়ে মামলা করা তার নাম বাদ দেয়ার কারন জানতে চাইলে তিনি কিছু বলেন নি। আমি চাঁদাবাজির মামলা করতে চাই ওসি নিজে বলেন তাদের বিরুদ্ধে আপনি চাঁদাবাজির মামলা দিতে পারেন না। অন্য দিকে এসআই আমাকে মিলমিশ করতে বলেন, অন্যথায় জামেলা আরো বারবে বলেও জানায়। বৈধ ব্যবসা করে না খেতে পারলে কোথায় যাব আমরা।
আমি চাই দ্রুত রানার নাম মালায় দেওয়া হউক আর আসামীদের গ্রেফতার করে শাস্তি প্রধান করা হউক।

এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগি নারী সাংবাদিক দোলা। ভুক্তভোগি নারী সাংবাদিক শিরীন আক্তার প্রমূখ।

Related Articles

Back to top button