আবুল কালামকে বিএনপি’র মনোনীত চুড়ান্ত প্রার্থী করায় সোহেল ও বন্ধু মহলের ফুলেল শুভেচ্ছা

খবর নারায়ণগঞ্জ.কম: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি’র মনোনীত চুড়ান্ত প্রার্থী হলেন তিনবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কালিরবাজারে অ্যাডভোকেট আবুল কালামের নিজ বাসভবনে প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল ও তার বন্ধু মহল পক্ষ থেকে আনন্দ প্রকাশ করে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ফুলেল শুভেচ্ছা শেষে পুরো নির্বাচনে তার পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি।
এসময় সোহেল আরো জানান, আমরা সবাই আনন্দিত কারন নারায়ণগঞ্জ-৫ আসনে সৎ যোগ্য ও ত্যাগি একজনকে মনোনীত করায়। ১৯৯১ সাল থেকে আমি এড.আবুল কালাম ভাইয়ের সাথে ছিলাম। তার নির্বাচনেও আমি অগ্রভুমিকা পালন করেছি। আমি নারায়ণগঞ্জে অনেক এমপি দেখেছি যারা এসেছেন গিয়েছেন কিন্তু কোন সৎ ও নিষ্ঠাবান এমপি কাউকে পাইনি একমাত্র কালাম ভাই ছাড়া। কালাম ভাইয়ের কোন বিকল্প নেই। তিনি দলকে ভালোবেসে দল করতে গিয়ে অনেক কিছু হারিয়েছেন। যতক্ষন শরীরে রক্তবিন্দু রয়ে কালাম ভাইয়ের পাশে আছি।
এসময় উপস্থিত ছিলেন, মো:সেলিম ভূইয়া লিখু, সুমন, আনিস, বাপ্পী, মোজাম্মেল, সেতু, জিল্লু, গৌতম, মাসুম, রাব্বানী, আল-আমীন ও শাহজালাল।

