চট্রগ্রাম বিভাগজাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য – ডিসি জাহিদ

খবর নারায়ণগঞ্জ ডেস্ক :

আগামী পাঁচ বছরে চট্টগ্রামে প্রায় দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (১৩ জুন, ২০২৬) কর্ণফুলী উপজেলার চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না, প্রতিটি চারাকে বাঁচিয়ে রাখতে হবে।

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এ বছর প্রায় ২৫ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। কর্মসূচির উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক একটি সোনালু গাছের চারা রোপণ করেন।

এ সময় চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় প্রায় ১.৫০ একর জমিতে ১৯ প্রজাতির ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়। রোপণকৃত চার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, নগরায়নের ফলে হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button