তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

নাসিক ২৬ নং ওয়ার্ডে জামায়াতের ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম: ৮ অক্টোবর বুধবার বাদ আসর বন্দর উত্তর থানা জামায়াতের উদ্যােগে নাসিক ২৬ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী নতুন বাজার এলাকায় ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন
মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন। বিগত সময়গুলোতে প্রকাশ্যে সত্য কথাও বলা যেত না, এখন সময় এসেছে দেশের মানুষকে সত্য ও সঠিক পথে পরিচালনা করার। সৎ যোগ্য ব্যক্তিকে সমাজের নেতৃত্ব স্থানে বসাতে পারলেই সমাজের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত করা যাবে। দেশকে স্থিতিশীল রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীগণের বিকল্প নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহমান, থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button