তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রকৃত আওয়ামীলীগরাই শামীম ওসমানকে কুতুবপুর থেকে বিপুল ভোটে নির্বাচিত করবে – ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগ‌ঞ্জে কুতুবপুর ইউ‌নিয়ন যুবলীগ ও অঙ্গ সংগঠন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান ক‌ার্যালয় উ‌দ্বোধন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে প্রস্তু‌তি মূলক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের কুতুবপুর ইউ‌নিয়নের লাকী বাজার এলাকায় ‌ফিতা কে‌টে এ কার্যালয় উ‌দ্বোধন ক‌রেন ফতুল্লা থানা যুবলী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম। এর আ‌গে তা‌কে ফু‌লেল নৌকা দি‌য়ে বরন ক‌রে নেওয়া।

ক‌ার্যালয় উ‌দ্বোধন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে প্রস্তু‌তি মূলক সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে ফতুল্লা থানা যুবলী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম ব‌লেন, প্রকৃত আওয়ামীলীগরাই আগামী নির্বাচ‌নে জন‌নেতা শামীম ওসমান‌কে বিপুল ভো‌টে নির্বাচিত কর‌বে। এখন নব্য আওয়ামী লীগ বের হ‌য়ে‌ছে আওয়ামী লী‌গের জন্য ক্ষ‌তিকর। আ‌মি বল‌তে চাই সেই সব ভাই‌দের আসুন আজ দে‌খে যান কুতুবপু‌রের আওয়ামীলীগ, যুবলীগ,সব ঐক্য বদ্ধ বিধায় তা‌দের কার্যালয় উ‌দ্বোধন হ‌চ্ছে।

আপনারা জা‌নেন কুতুবপু‌রের উন্নয়ন কাজ করা‌নোর জন্য আ‌মি কা‌য়েমপু‌রের কাজ বন্ধ ক‌রে দি‌য়ে‌ছিলাম। সে দিন এম‌পি সা‌হেব‌কে ব‌লে‌ছিলাম কুতুবপু‌রে রাস্তা ড্রে‌নেজ সহ অ‌নেক কাজ বা‌কি আমার কথা সু‌নে শামীম ওসমান দশ জন ইঞ্জি‌নিয়ার নি‌য়ে আমা‌কে সহ আপনা‌দের এলাকার মু‌রুব্বি‌দের নি‌য়ে বসি‌য়ে ব‌লেছিল বলো কি কি সমস্যা আ‌ছে। আজ উন্নয়‌নের জোয়া‌রে কুতুবপুর বাস‌ছে। এখন আমার জানা ম‌তে কুতুবপু‌রে কোন কাজ বা‌কি নাই। য‌দি থা‌কে তাহ‌লে আমা‌কে জানা‌বেন আ‌মি আপনা‌দের সংসদ সদস্য শামীম ওসমান‌কে বল‌বো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আপনারা সক‌লে মি‌লে প্রস্তু‌তি গ্রহন করুন কুতুবপু‌র থে‌কে বিপুল ভো‌টে যা‌তে আবা‌রো জন‌নেতা শামীম ওসমান‌কে নির্বা‌চিত ক‌রে পুনরায় উন্নয়‌নের ধারাকে অব্যাহত রাখ‌তে পারি।

বক্ত‌ব্যে শে‌ষে বি‌শেষ দোয়া ও মোনাজাত অনু‌ষ্ঠিত হয়। এরপর সক‌লের মা‌ঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

এসময় কুতুবপু‌র ৯নং ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি মীর ম‌জিবর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, কুতুবপু‌র ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ক‌লিম উল্লাহ, সা‌বেক সহ-সভাপ‌তি মীর দিলদার হো‌সেন, আবু মাসুম, ফতুল্লা থানা যুবলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ম‌নির হো‌সেন, সে‌লিম মিয়াজী, ফতুল্লা থানা যুবলী‌গের প্রচার সম্পাদক নজরুল ইসলাম। সা‌র্বিক তত্তাবধা‌নে ‌ছি‌লেন, ফতুল্লা থানা যুবলী‌গের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মীর আশরাফুল হক রিপন, ৯নং ওয়ার্ড যুবলী‌গের সাধারণ সম্পাদক ইউসুব বেপারী, কুতুবপু‌র ইউ‌নিয়ন যুবলীগ নেতা সোনালী, হারুন মুন্সী, নজরুল ইসলাম, র‌হিম মুন্সী, রাজু আহ‌ম্মেদ, না‌দিম গাজী প্রমূখ।

Related Articles

Back to top button