তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে হবে: হাফেজ আব্দুল মোমিন

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংগঠনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে চাষাঢ়াস্থ শ্রমিক কল্যাণের মহানগরী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উক্ত অনুষ্ঠানে শ্রমিক নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন।

​প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আব্দুল মোমিন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের জীবনমান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় জুলাই হত্যাকাণ্ডের বিচার আরো ত্বরান্বিত করতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণের সহ-সভাপতি মোশাররফ হোসেন, মুন্সি আব্দুল্লাহ ফাইসূল এবং সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন মুন্না প্রমুখ।

​সভায় বক্তারা শ্রমিকদের সার্বিক কল্যাণ, পেশাগত নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সংগঠনের নেতাকর্মীদের রাজপথে অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button