তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শীর্তাত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করেন বাসদ ফতুল্লা ইউনিয়ন 

প্রেস বিজ্ঞপ্তি :
বাসদ ফতুল্লা ইউনিয়ন শখার আয়োজনে আজ ২৩ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ফতুল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ ফতুল্লা ইউনিয়ন শাখার সদস্য সচিব এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ। আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলি পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সহসভাপতি শহিদুল ইসলাম ও তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।
নেতৃবৃন্দ বলেন, দেশে চরম বৈষম্য ও লুটপাটের রাজনীতির ফলে সাধারণ মানুষ আজ নানামুখী সংকটে নিপতিত। শীত এলেই গরিব ও শ্রমজীবী মানুষের দুর্দশা আরও তীব্র হয়ে ওঠে। অথচ সরকার ও ধনীদের দায়বদ্ধতা থাকলেও তারা শীতার্ত মানুষের মৌলিক চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে।
তারা আরও বলেন, বাসদ সবসময় শ্রমজীবী ও মেহনতি মানুষের পাশে ছিল এবং থাকবে। শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।
শেষে তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গণতান্ত্রিক ও প্রগতিশীল সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Related Articles

Back to top button