তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই – মাসুদ

খবর নারায়ণগঞ্জ.কম :
‘শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থান ও শিক্ষার কেন্দ্র হবে এই নারায়ণগঞ্জ’ এ স্লোগানকে সামনে রেখে ছাত্র-জনতার মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে বলেন, আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য। আমাদের লক্ষ্য একটাই নিরাপদ, আধুনিক, কর্মসংস্থানমুখী শিক্ষার কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলা। যেখানে প্রতিটি মানুষ গর্ব করে বলতে পারবে, এটাই আমার শহর, এটাই আমার নারায়ণগঞ্জ। যদি কেউ সন্ত্রাস, মাদক, অপরাধ জগতের সাথে যুক্ত থাকে এবং সে যদি আমার দলেরও কেউ হয় তাহলে তার প্রতি আমাদের জিরো টলারেন্স থাকবে সবসময়। আমাদের চোঁখে বন্দর ও নগর একই মায়ের সন্তান, আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য। আমরা চাই নগর-বন্দর মিলিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে।
আশাকরি অচিরেই কদম রসূল সেতুর মূল কাজ শুরু হবে। নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বানিজ্যিক এলাকা হওয়া সত্বেও এখানে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ নেই। এটা নারায়ণগঞ্জবাসীর সাথে অবিচার। আমরা চাই এগুলো নারায়ণগঞ্জে গড়ে তুলতে যাতে করে আমাদের সন্তানরা নিজ জেলায় থেকেই উচ্চ শিক্ষার সুযোগ পায়। নারায়ণগঞ্জের ধর্মীয় সস্প্রীতি আমাদের জন্য গর্ব। সম্প্রীিতি শুধু ধরে রাখা নয় এটা দৃঢ় করা আমাদের দ্বায়িত্ব। এমন একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে।
দীর্ঘস্থায়ী যানজট নিরসনে আধুনিক নগরায়নের পরিকল্পনা করছি। ইতোমধ্যে আমাদের কিছু স্বেচ্ছাসেবক ট্রাফক পুলিশকে সহযোগিতা করছে। নারী নিরাপত্তার জন্য হেল্প লাইন, নিরাপত্তা জোন চালু করার পরিকল্পনা রয়েছে। বেকারত্ব হার কমানোর জন্য নগর ও বন্দরে ব্যবসায়ী জোন ও প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে। আমরা চাই নারায়ণগঞ্জকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে। সর্বোপরি আপনারা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Related Articles

Back to top button