নিউজ টু নারায়ণগঞ্জের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর নারায়ণগঞ্জ.কম: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে পথচলা অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে ১২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ২১ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪:৩০ মিনিটে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর সেমিনার মিলনায়তনে এক সুধী সমাবেশ ও শুভানুধ্যায়ী সম্মেলনের আয়োজন করা হয়।
পোর্টালটির সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব অধ্যাপক মামুন মাহমুদ।
উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, মহানগর বিএনপি, নারায়ণগঞ্জ।
এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক খবরের পাতা।
আবু সাউদ মাসুদ, সভাপতি, নারায়ণগঞ্জ প্রেসক্লাব।
জনাব শহিদুল ইসলাম টিটু, সভাপতি, ফতুল্লা থানা বিএনপি।
লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, চেয়ারম্যান, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
অনুষ্ঠানে বক্তারা সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ পরিবারকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে পত্রিকাটির অবদান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

