তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাসম্পাদকের পছন্দ

শ্রমিক নেতা পলাশকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সোহেল 

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আন্ত জিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান-ট্যাংকলরী প্রাইমমুভার মালিক সমন্বয় পরিষদের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেল।

রোববার ১৫ অক্টোবর শ্রমিক নেতা পিয়াস আহমেদ সোহেল গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষ হীন নেতা আলহাজ্ব  কাউসার আহমাদ পলাশকে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।।

উল্লেখ্য, রোববার বিকেলে উক্ত কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাধারণ সম্পাদক ওসমান আলী

Related Articles

Back to top button