জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদীতে জাতীয় সমবায় দিবস পালিত

শেরপুর প্রতিনিধি :
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে পরিষদ চত্বরে জাতীয় পতকা ও সমবায় পতকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার।
সভার শুরুতেই সমবায়ের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এমএ মতিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাজ মাস্টার, কালবের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, শাপলা ঋণ দান সমবায় সমিতির সভাপতি মেরিনা আক্তার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button