মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, হেরোইন ও ইয়াবাসহ ছাইদুর গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, হেরোইন ও ইয়াবাসহ ছাইদুর ইসলাম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পুলিশ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
গ্রেপ্তার ছাইদুর কক্সবাজার জেলার রামু থানার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসারদের সমন্বয়ে একটি আভিযানিক দল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
ওই সময় ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ ছাইদুর নামের একজনকে আটক করা হয়।
ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে মাদক কারবার দমন করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

