তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম:
তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর টানবাজার নিউমার্কেট (পদ্ম সিটি প্লাজা) দোকান মালিক সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি কে. এম. মাহফুজুল ইসলাম জোসেফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শওকত আলী লিটন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশ পরিচালনায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button