তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ফতুল্লায় ৪৫ বছরের নারীর বাড়িতে ৩০ বছরের যুবকের বিষ হাতে বিয়ের দাবিতে অনশন
ফতুল্লা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় রোবেল(৩১) নামের এক যুবক জোসনা (৪৫)নামের ৩ সন্তানের জননীর বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে অনশনে বসেছেন। ৬ অক্টোবর রবিবার সকাল দশটায় কুতুবপুর ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতেই এ ঘটনা ঘটে।
প্রেমিক রোবেল জানান গত সাত বছর আগে রং নাম্বারে পরিচয় হয় জোসনা বেগমের সাথে, তারপর থেকে বিভিন্ন সময় রোবেলের সাথে ফোনে কথা বলতেন তিন সন্তানের জননী জোসনা বেগম, গত ২ সেপ্টেম্বর প্রেমিক রোবেলকে নিয়ে গাজীপুরে পালিয়ে যায় ৪৫ বছরের তিন সন্তানের জননী জোসনা বেগম।
সেখানে ৩০ বছরের প্রেমিক রুবেলের সাথে ৪৫ বছরের জোসনা বেগম বিয়ে ছাড়া একমাস সংসার করেন।গত দুই অক্টোবর প্রেমিক রোবেল কে রেখে গাজীপুর থেকে নারায়ণগঞ্জে পালিয়ে আসেন প্রেমিকা জোসনা বেগম।
৪৫ বছরের জোসনা বেগমের স্বামী ও দুই ছেলে একটি কন্যা সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ১৮ বছর, মেজো ছেলের বয়স ১২ বছর এবং ছোট কন্যা সন্তানের বয়স দুই বছর। রুবেল শরীয়তপুর জেলার নড়িয়া থানা বাবু খানটিয়া গ্রামের দ্বীন ইসলাম মোল্লার ছেলে,
একই গ্রামের কাশেম গাজীর মেয়ে জোসনা বেগম।প্রেমিক রোবেলের অভিযোগ স্বামী থাকা সত্ত্বেও জোসনা বেগম আমার সাথে সম্পর্কে জড়িয়েছেন এবং তিনি আমাকে বিয়ের জন্য আশ্বস্ত করেছেন। প্রেমিক রোবেল আরো জানান ৪ অক্টোবর জোসনা বেগম আমাকে ফোন করে তাকে নারায়ণগঞ্জ থেকে নিয়ে যাওয়ার জন্য বলেন আমি এখানে আসলে তিনি আমার সাথে বিয়ে বসবেন না বলে জানান।
এইদিকে জোসনা বেগমের স্বামী আব্দুল হাকিম জানান আমার তিনটি সন্তান রয়েছে, এত কিছু জানার পরেও আমি আমার সন্তানদের জন্য আমার স্ত্রীকে ছাড়তে পারবো না। উক্ত ঘটনা নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তোলপাড় দেখা দিয়েছে, বিষয়টি এলাকাবাসী জানাজানির পর ফতুল্লা থানায় ফোন দিলে পুলিশ এসে স্থানীয় মেম্বারের মাধ্যমে বিষয়টি সমাধান করে দুজনকে তাদের পরিবার হাতে তুলে দেয়।


