তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মশিউর রনির নির্দেশে ফতুল্লা থানা ছাত্রদল ও কাশীপুর ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল

খবর নারায়ণগঞ্জ.কম:
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় কাশীপুরে আনন্দ মিছিল করেছে ফতুল্লা থানা ছাত্রদল ও কাশীপুর ইউনিয়ন যুবদল।
রবিবার (১১ মে) বিকালে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নির্দেশে ফতুল্লা থানা ছাত্রদল ও কাশীপুর ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিলটি দেওয়ান বাড়ি থেকে শুরু করে উত্তর কাশীপুর হয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করে সংক্ষিপ্ত বক্তব্যে মাধ্যমে শেষ হয়।
এসময় ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ দেওয়ান বলেন, এমন কোন অপরাধ কর্মকাণ্ড নেই যেগুলোতে আওয়ামী লীগ করেনি ও জড়িত ছিল না। আমরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায়। এছাড়াও বলতে চাই বিএনপির নাম ভাঙিয়ে যারা আওয়ামী লীগের পেতাত্মাদের পূর্ণবাসন করতে চাচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই পূর্ণবাসন করছেন ভালো কথা কিন্তু বিএনপি
বানিয়ে চাঁদাবাজ লুটপাট চালাবেন তাদেরকে কঠোর হস্তে দমন করব আমরা। আমাদের বিএনপিতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজদের ঠাই নাই। আমরা ছাত্রদল যুবদল তা পতিহত করব আপনারা সবাই সতর্ক হয়ে যান।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ দেওয়ান, কাশিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রিজওয়ান সিকদার, কাশিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম রোমান, যুগ্ন আহবায়ক তুহিন দেওয়ান, কাশীপুর ইউনিয়ন যুবদল নেতা ফিরোজ আহমেদ, আশরাফ উদ্দিন, ইকবাল সরদার, আরিফ আহমেদ, ফয়সাল, ছাত্রদল নেতা মাসুদ চৌধুরী, আল হাসান রায়হান, রাকিব, হাসান, যুবদল নেতা সাকিব হক, হাসান, মারুফ, দোলন, জিহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Related Articles

Back to top button