তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আলীগঞ্জ খেলার মাঠে গ্যালারি নির্মানে সার্ভে কাজের তদারকি করে গেলেন শাহ নিজাম

খবর নারায়ণগঞ্জ.কম:
শামীম ওসমান এমপির নির্দেশনায় আলীগঞ্জ খেলার মাঠে গ্যালারি নির্মানে সার্ভে কাজের তদারকি করে গেলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
১ এপ্রিল সোমবার দুপুরে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এর উপস্থিতিতে ইঞ্জিনিয়ারদের দিয়ে  আলীগঞ্জ খেলার মাঠের গ্যালারি নির্মান কাজের সার্ভে করান শাহ নিজাম।।
মাঠের গ্যালারির স্থান ও সার্ভে করার সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামের গ্যালারির আদলে আলীগঞ্জ খেলার মাঠে গ্যালারি নির্মিত হবে।মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান এর নির্দেশনায় আজ সার্ভে কাজ হলো, ইনশাআল্লাহ ঈদের পরে গ্যালারি নির্মান কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি হাজী মো: আবুল হোসেন, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হুমায়ুন কবির,ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মো নুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো: শামসুল হক, সহসভাপতি ফরিদ উদ্দিন,মাজহারুল ইসলাম মোজা,মেজবাহ উদ্দিন আহমেদ বাবুল,সসমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম শামীম,প্রচার সম্পাদক জামান মিয়া, সমাজসেবক মো: সাইদুর রহমান, শামসুল ইসলাম সামুল প্রমুখ।

Related Articles

Back to top button